বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া

Post Image

ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরণের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। শ'য়ের উপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালি আর দেশি মুরগির দরও চড়া। তবে, কিছুটা নাগালে ব্রয়লারের দাম।


শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এ তথ্য।


মূলত, রোজার ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার। তবে তা আর সপ্তাহখানেকের বেশি টেকেনি না। ফের চড়তে শুরু করেছে দাম। প্রায় সবরকম সবজিতেই কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।


ক'দিন আগেও বেগুন, শিম, পটল মিলছিল ৬০ টাকাতেই। এখন তার দাম হাঁকা হচ্ছে ৮০ টাকা। ঢেঁড়স আর বরবটি ছুঁয়েছে সেঞ্চুরির ঘর। করলা, ঝিঙ্গা আর চিচিঙ্গা ১২০। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি শেষে ক্রেতা সমাগম বেড়েছে রাজধানীতে। তারই প্রভাব পড়েছে বাজারদরে।



এদিকে, সরবরাহ সংকটে একলাফে অনেকটা বেড়েছে সোনালি আর দেশি মুরগির দাম। সোনালি কিনতে গুণতে হচ্ছে ৪৪০ টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম চাওয়া হচ্ছে সাড়ে সাতশ থেকে ৮০০ টাকা। তবে, ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকাতে।


বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটে মুরগির সরবরাহ কমেছে। অন্যদিকে ফিডের খরচ আর ব্যবসায় লোকসানে অনেক খামারি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারই প্রভাব পড়েছে উৎপাদনে।


ক্রেতারা বলছেন উচ্চ মূল্যস্ফীতির সময়, বাজারদর বৃদ্ধি মানেই সীমিত আয়ের মানুষের ওপর চাপ। জ্বালানি সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি সকলের।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

তেজগাঁওয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

রাজা বদলায় তবু, চাঁদাবাজি বন্ধ হয় না

অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা হবে না

পল্লবীতে সাত বছরের শিশুকে হত্যা

বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কলমি লতা বাজারের অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট

মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়ে যা জানালেন তার স্ত্রী

শাহ আলী মাজারের ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

সর্বাধিক পঠিত

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

রাজনৈতিক পুরোনো ন্যারেটিভ প্রত্যাখ্যান করছে তরুণ সমাজ

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

লাফ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

দেশের ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান