রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

Post Image


রাজধানীর যাত্রাবাড়ী, মালীবাগ, আগারগাঁও ও মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আজ শুক্রবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে। এতে একজন পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।


এর কিছুক্ষণ আগে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শের-ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনও আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি।


বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়েছিল। তবে এতে কোনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


তিনি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


এর আগে শুক্রবার বিকালে শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনতলা বিশিষ্ট মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।


শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ওই সড়কে আমাদের চেকপোস্ট কার্যক্রম চলছিল। এরমধ্যেই ফ্লাইওভারের তিনতলার ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ওসি জানান, নিচ থেকে দেখা যায়নি যে, কারা ককটেল নিক্ষেপ করছে। তবে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


তিনি বলেন, ‘এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

ঢাকার মেঘলা আকাশ, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

সর্বাধিক পঠিত