রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: শফিকুর রহমান

Post Image
  • রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতির সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে জবাব না পেলে জনগণের আদালতে কথা বলতে হবে।

  • আজ সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

  • শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে।

  • দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান না হয়, তা নিশ্চিত করতে হবে।

  • তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন সময়ের দাবি। সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতেও দলটি অনড় থাকবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: শফিকুর রহমান

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ কর্মী নয়ন

সরকারের দায়িত্বশীলদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক : ডা. শফিকুর রহমান

সর্বাধিক পঠিত

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু