হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

Post Image

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মামলা হওয়ার পর চট্টগ্রাম নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়

পুলিশের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেছেন। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন পাঠানো হয়েছিল। গতকাল সেই অনুমতি পাওয়ার পর মামলা করা হয়।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক কিছু তথ্য পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। সেদিনই জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।

এর আগে ১১ নভেম্বর জাহাঙ্গীর আলমকে ঘিরে আটকের গুঞ্জন ছড়ালেও তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। তিনি জানিয়েছিলেন, একটি অভিযোগের ভিত্তিতে তার দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাটোরে ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, ছাত্রদল নেতাসহ আসামি ৯

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আজানের সময় গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: নয়ন

জবিতে ককটেল বিস্ফোরণ: রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

সর্বাধিক পঠিত

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু