ভারতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

Post Image
  • ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই প্রক্রিয়ার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের ভোটাধিকার এবং নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে সংগঠনটি।

  • আজ সোমবার এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ এই উদ্বেগের কথা জানান।

  • বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যে বিপুল সংখ্যক ভোটার বাদ পড়েছেন, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিশেষ যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম।

  • তারা অভিযোগ করেন, বৈধ পরিচয়পত্র এবং প্রয়োজনীয় পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অনেককে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যা দিয়ে আটক করা এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। শিবিরের দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

  • ভারতের প্রচলিত নির্বাচনি ও সাংবিধানিক আইনের প্রসঙ্গ টেনে নেতারা বলেন, দেশটির গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে। তবে একই আইনের ২২ নম্বর ধারা এবং ভোটার নিবন্ধন বিধিমালা, ১৯৬০-এর ২১এ বিধি অনুযায়ী, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দিতে হয়। পাশাপাশি ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ১৫ নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব করা বা বৈষম্যমূলক আচরণ করা দেশটির সাংবিধানিক নীতির পরিপন্থি।

  • বিবৃতিতে আরও বলা হয়, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার এই প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় ও আইনি পরিকল্পনার অংশ। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-এর মাধ্যমে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের এক বৈষম্যমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

  • শিবির নেতাদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের উদ্যোগ, ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। পাশাপাশি ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চাপিয়ে দেওয়ার উদ্যোগ, ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন, গরু জবাই ও গো-মাংসের ওপর বিভিন্ন রাজ্যে আরোপিত নিষেধাজ্ঞা, মসজিদ ভেঙে ফেলা এবং মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসব বৈষম্যমূলক পদক্ষেপের ধারাবাহিকতায় 'শনাক্ত কর, বাদ দাও এবং বিতাড়িত কর' নীতিরই একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।

  • শিবির নেতারা মনে করেন, নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

  • বিবৃতিতে তারা অবিলম্বে বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানান।

  • একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে বেছে বেছে মানবাধিকার রক্ষার নীতি পরিহার করার আহ্বান জানান তারা। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শিবিরের নেতারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: শফিকুর রহমান

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ কর্মী নয়ন

সরকারের দায়িত্বশীলদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক : ডা. শফিকুর রহমান

সর্বাধিক পঠিত

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু