বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

Post Image

সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যসহ ওমরাহ পালন করে আসা যাত্রীদের জমজমের পানি পেতে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।


সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা হলেন বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।


মহিউদ্দিন আহমেদ বলেন, বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে দেরি হয়েছে।


তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহ পালন করে আসা যাত্রীদের ভোগান্তি কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অন্য কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও পানি সরবরাহ নিশ্চিত করা হয়।


মহিউদ্দিন আহমেদ বলেন, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, আহত ১

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

‘তোরা এতদিন খাইছোস, এখন আমরা খাব’

পদত্যাগ করায় ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য হয়েছে: স্পিকার

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

স্বাস্থকেন্দ্রে হামলায় জড়িত থাকার অভিযোগ, অবশেষে পদত্যাগ বিএনপির সেই নারী এমপির

জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক নয়, আইনগত পদক্ষেপও চান জামায়াত আমির

সর্বাধিক পঠিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর