আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

Post Image
  • আওয়ামী লীগের সময় নির্যাতনের বিচার পাননি, এখনো নির্যাতনের শিকার হচ্ছেন এবং বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আব্দুল মালেক (৬৫)। এখন তিনি স্ত্রী রেহানা বেগম ও পূত্রবধূ মারজাহান আক্তার মিতুকে নিয়ে নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন। এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

  • ভুক্তভোগী আব্দুল মালেক চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মোহাম্মদনগর এলাকার উত্তর পালের বাড়ির বাসিন্দা। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।

  • পরিবার নিয়ে নিরাপত্তাহীনতা থেকে বাঁচতে আব্দুল মালেক ১৪ নভেম্বর ৫ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে মোহাম্মদনগর এলাকার উত্তর পালের বাড়ির প্রতিবেশী মো. হোসেন, আবুল কালাম আজাদ, জাবেদ হোসেন, মো. হেলাল ও ছৈয়াল বাড়ির মো. রিপনের নাম উল্লেখ করা হয়।

  • অভিযোগে আব্দুল মালেক বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে ২০১৯ সালের এপ্রিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার প্রবাসী ছেলে মো. রাসেলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। একই বছরের রমজানের ঈদের দিন তাকে ও তার ছেলেকে হুমকি দেওয়া হয়। ২০২২ সালের ৯ মে তার ভাগিনা যুবদল নেতা লিটনকে কে-বা কাহারা বাসের মধ্যে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই তার ছেলে রাসেলকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অপপ্রচার চালান স্থানীয় হোসেন, আজাদ ও হারুনের স্ত্রী।

  • তিনি আরও বলেন, প্রায় ৬ মাস আগে অভিযুক্ত আজাদকে কে বা কাহারা টেঁটা মারে। ওই ঘটনায় আজাদ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কিন্তু এ ঘটনায় আমার ছেলে জড়িত নয়। এরপরও আজাদ আমার ছেলের বিরুদ্ধে এলাকায় অপপ্রচার চালাচ্ছে। অভিযুক্তরা আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। যদিও আজাদকে টেঁটা মারিয়েছে মোহন নামে এক যুবক। যা তিনি ভিডিও বক্তব্যে স্বীকার করেছেন।

  • অভিযোগ করে আব্দুল মালেক বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে একাধিকবার আমার ছেলেকে হত্যা চেষ্টা করা হয়। মামলা করে বিচার পাইনি। ওই সরকার পতনের পর এখন স্থানীয় কয়েকজন বিএনপি লোকজনসহ অভিযুক্তরা আমার ছেলেকে মারধর করেছে। এখন আবার অপপ্রচার চলাচ্ছে, হুমকি-ধমকি দিচ্ছে। এখনো বিচার চেয়ে বিচার পাচ্ছি না।

  • রাসেলের স্ত্রী মারজাহান আক্তার মিতু বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আমার স্বামীকে একাধিকবার হত্যাচেষ্টা করা হয়। এখন আমার স্বামী অষ্ট্রেলিয়ায় আছেন। এরমধ্যে আজাদ নামে একজন আমার স্বামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আমার শ্বশুরকে হুমকি ধমকি দিচ্ছে। আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, বাড়িতে আমরা দুইজন মহিলা থাকি, আমরা খুবই নিরাপত্তাহীনতায় রয়েছি।

  • অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, আমার সঙ্গে মালেকদের জমি নিয়ে কোন বিরোধ নেই। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে লোক দিয়ে তার ছেলে আমাকে টেঁটা মারিয়েছে।

  • ভিডিও বক্তব্যে মোহন নামে ওই যুবক বলেন, ‘আজাদকে ভয় দেখানোর উদ্দেশ্যে আমি ইউছুফকে দিয়ে টেঁটা মারিয়েছি। কিন্তু তাকে আহত করা হয়নি। এ ঘটনায় রাসেল জড়িত নয়’। এ ব্যাপারে বক্তব্য জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রবের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: শফিকুর রহমান

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ কর্মী নয়ন

সরকারের দায়িত্বশীলদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক : ডা. শফিকুর রহমান

সর্বাধিক পঠিত

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু