জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এর পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন  জামায়াত নেতা ও চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।

শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই অ্যাম্বুলেন্সটি দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্ঘটনা, আকস্মিক অসুস্থতা কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজনে এটি শিক্ষার্থীদের কাজে আসবে।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল।

আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ রুয়া, রাকসু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার ঘটনায় দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এটি শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

দাড়ি টুপিওয়ালা মানুষ এইভাবে মাথা নিচু করে বসতে পারেন?

একই দিনে তিনটি বিল, ‘সরকারের অনেক আওয়ামী বুদ্ধি’: জাহিদুল ইসলাম

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ইবিতে ছাত্রদল-শিবির মারামারি, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির

অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ

ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াতের সাইফুল আলম খান মিলন

রয়টার্সে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

দেশজুড়ে বিরোধীদলীয় সমর্থকদের ওপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা