রাকসুর তফসিল ঘোষণার দাবিতে আগামীকাল অবস্থান কর্মসূচি করবে রাবি সংস্কার আন্দোলন

Post Image


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা এবং সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) অবস্থান কর্মসূচি পালন করবে ‘রাবি সংস্কার আন্দোলন’। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নেতারা। এতে একাত্মতা প্রকাশ করেছে ‘মঞ্চ ২৪’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র সিহাব শাহরিয়ার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রশাসনকে নির্ধারিত সময়ের মধ্যে আলটিমেটাম দেওয়া হলেও দাবিগুলো বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন তারা।

তিনি বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নিয়মিত রাকসু নির্বাচন আয়োজনের মাধ্যমে কার্যকর ও প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ প্রতিষ্ঠা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটের অধিবেশন আহ্বান করে সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর পক্ষ থেকে রাবি সংস্কার আন্দোলনের কর্মসূচির প্রতি সংহতি জানানো হয়। সংগঠনটির নেতারা জানান, রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের টালবাহানা বন্ধ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনকারীদের পাশে থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রসঙ্গে সংগঠনটির আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ বা দলীয় আধিপত্য থাকা উচিত নয়।”

প্রশাসনের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে আম্মার বলেন, “এ বিষয়ে প্রক্টরিয়াল বডি, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম এবং গত রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের কথা হয়েছে। রাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো নীতিগত বা আইনি জটিলতা নেই। এখন উপাচার্যের পক্ষ থেকে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিন্ডিকেটে অনুমোদন এবং তফসিল ঘোষণার প্রক্রিয়া বাকি রয়েছে।”

আম্মার আরও বলেন, “ভর্তি পরীক্ষা কিংবা অডিটের ব্যস্ততা দেখিয়ে রাকসু নির্বাচন আটকে রাখার সুযোগ নেই। নির্বাচন কমিশন ও ভর্তি পরীক্ষা কমিটি আলাদাভাবে কাজ করতে পারে। একটি কমিটির কাজের জন্য অন্য কার্যক্রম আটকে থাকার কথা নয়।”

উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আলটিমেটাম দিয়েছিল ‘রাবি সংস্কার আন্দোলন’।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটিতে পদ পেয়েছেন ৬ ছাত্রলীগ কর্মী

রাকসুর তফসিল ঘোষণার দাবিতে আগামীকাল অবস্থান কর্মসূচি করবে রাবি সংস্কার আন্দোলন

রাবিতে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না: হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

সর্বাধিক পঠিত

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ-আহত ১৬

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান