সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

Post Image


ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্ট দ্বারা শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে ডাকসু।


আজ সোমবার বিকাল চারটায় মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ডাকসুর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় হল প্রভোস্টের দৃষ্টান্তমূলক শাস্তি, পদত্যাগের দাবি এবং ছাত্রদল কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছে ডাকসু।

পোস্টে আরও বলা হয়, সেখানে উপস্থিত থাকবেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্য নেতারা।

এর আগে গতকাল রবিবার রাতে ঢাবির ফজলুল হলে এক আবাসিক শিক্ষার্থীকে ডেকে কর্মচারীদের দিয়ে নির্যাতনের অভিযোগে ওঠে প্রভোস্টের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে আবাসিক শিক্ষার্থীরা প্রভোস্টকে অবরুদ্ধ করে। পরবর্তীতে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে প্রভোস্টকে উদ্ধার করে ছাত্রদল। এ ঘটনায় প্রায় দশ শিক্ষার্থী আহত হয়। তারা এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে