রাবিতে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না: হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধনকে কেন্দ্র করে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শিবির নেতাদের গুরুত্ব দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর অভিযোগ তুলে প্রভোস্টের সঙ্গে তারা এ বাগ্‌বিতণ্ডায় জড়ান।

রবিবার (১৫ নভেম্বর) প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সময় হল শাখা ছাত্রদলের কর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে উদ্দেশ্য করে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না। আপনি শিবির নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?”

মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা অভিযোগ করে বলেন, “সাইকেল গ্যারেজ নির্মাণ এবং গ্রিল স্থাপনের মাধ্যমে এর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তারা আগে থেকেই জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের মাত্র ১০ থেকে ১৫ মিনিট আগে তাদের জানানো হয়েছে, অথচ শিবির নেতাদের অনেক আগেই জানানো হয়। হল প্রভোস্ট শিবির নেতাদের বেশি গুরুত্ব দেন এবং তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেন।”

অন্যদিকে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, “সাইকেল গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শিবিরের নেতা হিসেবে নয়, হল সংসদের সাবেক ভিপি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।”

হল প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে তিনি বলেন, “গ্যারেজ নির্মাণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। হল সংসদ থাকাকালীনই এটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসন তাদের জন্য বিষয়টি সহজ করেনি।”

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার বলেন, “কাউকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে এসেছেন। গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছিল। রবিবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়। উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন।”

বাগ্‌বিতণ্ডা সময় হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাত এবং ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, আব্দুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না: হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

চবির তরুণ লেখক ফোরামের সভাপতি ইমন, সম্পাদক রিয়াদ

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ-আহত ১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা