সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

Post Image
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিভিন্ন সংস্কার দাবি বাস্তবায়নে সক্রিয় সংগঠন ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। সদস্য সচিব করা হয়েছে আরিফ আলভিকে।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ও পদবি জানানো হয়।
 
কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবিদা সুলতানা। মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন সিহাব শাহরিয়ার এবং সহ-মুখপাত্র হয়েছেন জান্নাতুল ফেরদৌস।
 
এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মেহেদী হাসান এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. আহসান হাবিব দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক করা হয়েছে রিয়াদুল ইসলামকে এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন উসামা বিন সিহাব।
কর্মসূচি ও আন্দোলন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়মুল ইসলাম। এ পদে সহ-সম্পাদক হয়েছেন ফাহিম ফয়সাল সাদিক। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অনামিকা আলম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সনেট সেন।
 
কমিটিতে ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন রাহী সরকার এবং সহ-ক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার। আইন সম্পাদক করা হয়েছে আবু সাজিদকে এবং সহ-আইন সম্পাদক হয়েছেন পলাশ মিয়া।
 
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।
 
উল্লেখ্য, রাকসু নির্বাচনের আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে ৯ দফা কর্মসূচি নিয়ে কাজ করে আসছে ‘রাবি সংস্কার আন্দোলন’। বর্তমানে সংগঠনটির অন্যতম প্রধান দাবি হলো পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ক্যাম্পাসে পোস্টারিংয়ের অভিযোগ, জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

সুপুরুষ ব্যতীত বিয়ে করছেন না ডাকসু নেত্রী জুমা

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

সর্বাধিক পঠিত

বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

‎তারা ভাঙে, আমরা গড়ি- হলের গেট উদ্বোধনে ডাকসু ভিপি ‎

জাহাঙ্গীরনগরের নিখোঁজ শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’

জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

শাহবাগ থানার ঘটনা নিয়ে মধ্যরাতে ঢাবি শিক্ষক মোনামীর পোস্ট

‎জবি ছাত্রীহলের নাম পরিবর্তনের পরও ‘ফজিলাতুন্নেছা মুজিব’ নামেই বিজ্ঞপ্তি প্রকাশ

চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা