হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

Post Image


রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেছেন, ৩২ বছর বয়সী হাদির পাশে দাঁড়ানোর মতো বর্তমানে এই বাংলাদেশে কেউ নেই। সম্ভবত বাংলাদেশে তার মতো এমন কোনো মানুষ ছিল না যে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিল।


সোমবার বিকেলে রাকসুর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে পথপ্রদর্শক একজন হাদি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।


উপাচার্য বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে নিজের সাথেই নিজেরই লড়াই করতে হবে৷ ইনসাফ মানে এই না যে আমি আমার বন্ধুর জন্য কিছু করবো, ইনসাফ মানে এই যে আমি মানুষের অধিকার কীভাবে রক্ষা করবো। মানুষের অধিকার রক্ষা করতে গেলে নিশ্চয় তোমার ক্ষতি করার সম্ভাবনা রয়েছে।


হিংসা বিদ্বেষ করে দেশ এগিয়ে নেওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, 'যারা হাদির অনুসারী বলে দাবি করে তাদের মধ্যেই ইনসাফ নেই, যারা অনুসারী দাবি করে তারা আছে দখলদারিত্ব, ভাগবাটোয়ারার মধ্যে। আমরা হাদির জন্য দোয়া করি, এবং আমি খুব করে চাই যেন হাদির কিছু গুণাবলি বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে বর্তায়৷'


অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা হাদির দর্শন প্রত্যক্ষ করেছি। তিনি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি ইনসাফ-ভিত্তিক সংগ্রাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। প্রচলিত সামাজিক ব্যবস্থার বাইরে গিয়ে তিনি একটি সুন্দর ও ন্যায্য সমাজব্যবস্থার স্বপ্ন দেখতেন।


তিনি আরো বলেন, আমরা হাদীকে শুধু স্মরণই করব না, বরং অনুস্মরণ করব যুগ যুগান্তরে। দেশকে নিয়ে তার ভালোবাসা ও চিন্তাভাবনা ছিল অসাধারণ। অল্প বয়সেই তিনি কীভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়—সে বিষয়ে গভীর উপলব্ধি অর্জন করেছিলেন। ইতিহাস সম্পর্কে তার জ্ঞান ছিল বিস্তৃত, যা অনেক প্রবীণ রাজনীতিবিদের মধ্যেও দেখা যায় না।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

সর্বাধিক পঠিত

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩–১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

চবির তরুণ লেখক ফোরামের সভাপতি ইমন, সম্পাদক রিয়াদ

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু