ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় দুই জনকে পিটুনি দিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পিটুনি দেওয়ার পর আটক এক ব্যক্তি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি বিএনপি করি ভাই’।

আজ রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অন্তত চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর উপস্থিত লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করেন। এ সময় তাদের মারধর করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে মারধর করে শাহবাগ থানায় দেওয়ার সময় এক যুবক নিজেকে বিএনপির রাজনীতি করেন বলে দাবি করেছেন। এ সময় তিনি বলেন, ‘আমি বিএনপি করি ভাই’। এমনকি ওই যুবক স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে বিষয়টি যাচাই করারও অনুরোধ করেন উপস্থিতিদের।

প্রাথমিকভাবে এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা ২ জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করে।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাবিতে নিকাব নিয়ে মন্তব্য করা সেই শিক্ষকের সমালোচনা, নিজেদের সদস্যকে শোকজ করল শিক্ষক নেটওয়ার্ক

জবি ‍শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৯ ডিসেম্বর

বাড়ি দখলের হুমকি, জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বহিষ্কার

গভীর রাতে পুলিশ ডেকে ছাত্রীদের ওপর হামলা, তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি নুসরাত

পরিচয় নিয়ে সন্দেহ, এসআই ও সোর্সসহ ৩ জনকে ক্যাম্পাসে তুলে নিয়ে এলেন কুবি শিক্ষার্থীরা

সর্বাধিক পঠিত

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

রুয়েটে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ,ভাঙচুর

শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর

বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

জাহাঙ্গীরনগরের নিখোঁজ শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’

‎তারা ভাঙে, আমরা গড়ি- হলের গেট উদ্বোধনে ডাকসু ভিপি ‎

জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর