গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

Post Image


গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও ছাত্রদল নেতা তানভীর আল হাদী মায়েদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তানভীর আল হাদী মায়েদ বলেন, “গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও ছাত্রলীগ জীবিত রয়ে গেছে। ক্লাস চলাকালে একাডেমিক এরিয়ায় ককটেল বিস্ফোরণ করেছে লীগের সন্ত্রাসীরা।”

তিনি আরও বলেন, “ছাত্রসমাজকে নিয়ে ছাত্রদল ক্যাম্পাসের নিরাপত্তায় সাহসী ও শক্তিশালী ভূমিকা না রাখতে পারলে এতোক্ষণে ক্যাম্পাস লীগের দখলে চলে যেতো।”

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ বিভিন্ন ছাত্র সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে করা হয়েছে। বিশেষ করে টিএসসি, একাডেমিক ভবন ও আবাসিক হলের আশপাশের এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ক্যাম্পাসে পোস্টারিংয়ের অভিযোগ, জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

সুপুরুষ ব্যতীত বিয়ে করছেন না ডাকসু নেত্রী জুমা

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২

সর্বাধিক পঠিত

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: নোবিপ্রবির পাঁচ ছাত্রদল নেতাকে শোকজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

জাহাঙ্গীরনগরের নিখোঁজ শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’

‎তারা ভাঙে, আমরা গড়ি- হলের গেট উদ্বোধনে ডাকসু ভিপি ‎

জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর