অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Post Image

ওয়ানডেতে দাপট দেখাতে পারলেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। উল্টো মিচেল মার্শরা ফেরায় সংক্ষিপ্ততম ফরম্যাটে হোয়াইটওয়াশ হতে হয়েছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছে অজি দল।

চট্টগ্রামে অস্ট্রেলিয়াকে খুব বেশি বড় সংগ্রহ দিতে পারেনি স্বাগতিক দল। ১১০ রানের লক্ষ্য দিয়েছে। সেই লক্ষ্য তারা অনায়াসেই ৩ উইকেটে ১১তম ওভারেই তাড়া করেছে।

ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়া যোগ করেছে ৫৪ রান। জশ ইংলিস ১৭ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। প্রথম উইকেটটি নেন নাসুম আহমেদ।

তার পর জয়ের মূল কারিগর ছিলেন অধিনায়ক ও ওপেনার মিচেল মার্শ। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটেই জয়ের কাছে পৌঁছায় দল। মার্শকে ৬০ রানে শরিফুল ইসলাম যখন থামান, তখন স্কোর ছিল ৮৮ রানে ২ উইকেট। তার পর কুপার কনোলি রিশাদের বলে ১৫ রানে ফিরলে টিম ডেভিড ৩ বলে ২ ছক্কায় ১২ রান করে দ্রুত জয় নিশ্চিত করেছেন। সঙ্গে ম্যাট রেনশ ৬ রানে অপরাজিত থাকেন।

এরআগে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাজে ব্যাটিংয়ের উদাহরণ রাখে বাংলাদেশ। টস জিতে ৮ উইকেটে করেছে ১০৯ রান।

পাওয়ার প্লেতে ১১ রানের মধ্যে পড়ে যায় ৩ উইকেট। সেই ধাক্কা আর সামলাতে পারেনি বাংলাদেশ। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিজেদের অবস্থাকে আরও অগোছালো করেছে। ৬৫ রানে পড়েছে সপ্তম উইকেট। একশর আগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জাগলেও ব্যাট হাতে একা লড়াই করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। ৫১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের পুরো ইনিংসের মূল ভিতটাই ছিল হৃদয়ের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন রিশাদ হোসেন।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। একটি নিয়েছেন নিখিল চৌধুরী।

সর্বশেষ খবর

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

‘বিশ্বকাপে না খেলা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’, মুখ খুললেন মিরাজ

ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!