নাটোরে ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, ছাত্রদল নেতাসহ আসামি ৯

Post Image

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ও বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদল নেতাসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও সাত-আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল কাদের।

অভিযুক্তরা হলেন জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, কর্মী জাহিদুল ইসলাম, সুজন মিয়া এবং বিএনপি নেতা আফসার আলী, রফিক সরকার, আস্তুল আলী, রুবেল হোসেন ও জোবায়ের হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চামটার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে নষ্ট করেন। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার সন্দেহে ওই দিন দুপুরে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী আবদুল কাদেরকে তুলে নিয়ে যান বাবুল ও তার লোকজন।

ভুক্তভোগীর অভিযোগ, জাল নষ্টের ক্ষতিপূরণ বাবদ তার কাছে ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করা হয়। পরে পাঁচ ঘণ্টা আটকে রেখে পরিবারের মাধ্যমে তিন লাখ টাকা দিতে বাধ্য করা হয়। বিএনপি নেতা আফসার আলী ওই টাকা গ্রহণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে আফসার আলী বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।” বাবুল হোসেন দাবি করেন, প্রশাসনকে খবর দেওয়ার সন্দেহ করা হলেও মারধর বা টাকা লেনদেনের অভিযোগ সঠিক নয়।

জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল বলেন, “কেউ ব্যক্তিগত স্বার্থে দলের নাম ব্যবহার করলে তার কিছু করার নেই। ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছে।”

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, “ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাটোরে ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, ছাত্রদল নেতাসহ আসামি ৯

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আজানের সময় গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: নয়ন

জবিতে ককটেল বিস্ফোরণ: রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

সর্বাধিক পঠিত

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু