আজানের সময় গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে এশার আজান চলাকালে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে বলায় জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ সজলসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ফেরদৌসের হাত ও কানে আঘাত লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এশার আজান চলার সময় মুক্তমঞ্চে উচ্চ শব্দে ডিজে গান বাজানো হচ্ছিল। এ সময় গান বন্ধ রাখার অনুরোধ জানান ফেরদৌস শেখ। বিষয়টি নিয়ে সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তার প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ সজলসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বর্ণনায় ফেরদৌস শেখ জানান, আজানের সময় উচ্চ শব্দে গান বাজতে থাকায় তিনি বিষয়টি আয়োজকদের নজরে আনতে যান। প্রথমে দুজনের সঙ্গে কথা হলে তারা বিষয়টি খেয়াল করেননি বলে জানান। এর কিছুক্ষণ পর সজল আরও দু-একজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন।

ফেরদৌসের ভাষ্য, সজল তার কাছে সমস্যার কারণ জানতে চান। আজানের সময় গান বাজানোর বিষয়টি তুলে ধরলে সজল তাকে ধাক্কা দিয়ে পরে বিষয়টি দেখবেন বলে জানান। এ সময় ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে তারা তার ওপর চড়াও হন। মারধর করতে করতে তাকে ক্যাম্পাসের মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, এশার আজানের সময় উচ্চ শব্দে ডিজে গান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন তারা। কিন্তু অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে থাকা কয়েকজন এবং ছাত্রদল ও যুবদলের সাবেক কয়েকজন নেতার হামলার শিকার হন সংগঠনের নেতাকর্মীরা।

শাহীন মিয়ার দাবি, সাবেক ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে ফেরদৌস শেখের হাত ও কানে আঘাত লাগে। তাকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক জিলন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আজানের সময় গান বন্ধ করতে বলায় ফেরদৌস শেখকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার ঘটনায় নিন্দা জানান।

এদিকে, ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাটোরে ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, ছাত্রদল নেতাসহ আসামি ৯

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আজানের সময় গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: নয়ন

জবিতে ককটেল বিস্ফোরণ: রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

সর্বাধিক পঠিত

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু