জবিতে ককটেল বিস্ফোরণ: রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. রেজওয়ান আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।

রেজওয়ান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক। রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১১ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় রেজওয়ানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে রেজওয়ান ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে ব্যক্তি, সম্পত্তি ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

আটকের পর উত্তেজিত জনতা তাকে মারধর করে বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসাইন বাদী হয়ে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাটোরে ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, ছাত্রদল নেতাসহ আসামি ৯

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আজানের সময় গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: নয়ন

জবিতে ককটেল বিস্ফোরণ: রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

সর্বাধিক পঠিত

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু