স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

Post Image
  • কুড়িগ্রামের উলিপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম তার মামা। এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও এক শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

  • অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর বিদ্যালয়টি পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন। এ সময় নজরুল ইসলামকে অনুপস্থিত পান তিনি। পরে বিদ্যালয়ের হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন।

  • বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের শুরুর দিকে অফিস সহায়ক পদে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। এরপর থেকে তাকে এলাকায়ও দেখা যায়নি।

  • অভিযোগকারীদের দাবি, নজরুল ইসলাম বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখানো হচ্ছে এবং তিনি বেতন-ভাতা তুলছেন। এ কাজে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে।

  • স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ ছয়জন কর্মরত রয়েছেন।

  • বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাকে আর দেখা যাচ্ছে না।

  • অভিযোগকারী শাহ আলম বলেন, দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নজরুল ইসলাম বেতন-ভাতা তুলছেন বলে তারা জানতে পেরেছেন। প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হচ্ছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

  • অভিযোগের বিষয়ে নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন। চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। ছুটিতে থাকায় তার ছুটির আবেদনের কপিও রয়েছে।

  • উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক জটিলতা নেই

বিএনপি নেতাদের ‘তদবিরে’ ছাড়া পেলেন আ. লীগ নেতা

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

রাজধানী থেকে যুবদল নেতা সজীব আটক

সর্বাধিক পঠিত

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা