ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

Post Image

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চূড়ান্ত ঘোষনা দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেজন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি ধ্যবাদ জানিয়েছেন তিনি।


ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’


প্রসঙ্গত, গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।


সর্বশেষ খবর

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

পিএসএল : সাড়ে ৬ কোটিতে মুস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট: শাহবাজ শরিফ

আজ টিভিতে যে খেলা দেখবেন

ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান হবে না এক পয়সাও

টিভিতে যে খেলা দেখবেন আজ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান’