জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

Post Image

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের অবদানের কথা।

২০২৪ এর ছাত্র-জনতার উত্তাল গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চাঁনখারপুলে আন্দোলনরতদের উদ্দেশে আবিদ আকুল আবেদন জানিয়ে বলেছিলেন—‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’। তার সেই আবেগঘন আহ্বান শুনে সেদিন আন্দোলনকারীদের রাজপথ প্রেরণা যুগিয়েছিল। যা পরবর্তীতে এই আন্দোলনের অন্যতম পরিচিত একটি স্লোগানে পরিণত হয়। জামায়াত আমিরের বাসভবনের প্রদর্শনীতে আবিদের সেই সময়কার ঐতিহাসিক ভিডিওচিত্রটি বিশেষভাবে প্রদর্শন করা হচ্ছে।

এদিকে, প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের স্থান হলেও স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কোনো উল্লেখ না থাকায় দর্শনার্থীদের একাংশের মনে প্রশ্নের সৃষ্টি হয়।

এ বিষয়ে শনিবার (৮ আগস্ট) স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘প্রদর্শনীতে মূলত তৎকালীন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং সেই শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐতিহাসিক আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা কোনোভাবেই কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা করি না, সে কারণেই প্রদর্শনীতে তার ভাষণ বা রাজনৈতিক ভূমিকা অন্তর্ভুক্ত করা হয়নি।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

প্রদর্শনীতে মুজিব থাকলেও শহীদ জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খাঁন

শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?

‘ভারতকে ভয় পেয়েই কি ফেলানী ও মোদিবিরোধী আন্দোলনের ছবি সরানো হয়েছে?’

সর্বাধিক পঠিত

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

নিজামীপুত্র নাদিমসহ আরও যারা এনসিপিতে যোগ দিলেন

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী

আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই : মামুনুল হক

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা: নাসীরুদ্দীন

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত