- রাজধানীর আদাবর এলাকা থেকে যুবদল নেতা সজীব আহমেদ রানাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সজীব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
- শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ।
- তিনি জানান, সন্ধ্যার দিকে তাকে গোয়েন্দা পুলিশের একটি টিম হেফাজতে নেয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে কি বিষয়ে তাকে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টি কিছু জানাননি তিনি।







