স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক জটিলতা নেই

Post Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে তার এ পরীক্ষা করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।

তবে রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কোনো শারীরিক অসুস্থতার কারণে নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই ঢাকার একটি হাসপাতালে এনজিওগ্রাম করিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তার শারীরিক কোনো জটিলতা নেই এবং রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার আশা করা হচ্ছে।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। হাসপাতালটির কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বি খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ফজলে রাব্বি খান জানান, নিয়মিত কার্ডিয়াক চেকআপের অংশ হিসেবে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হন। পরে দুপুরে তার এনজিওগ্রাম করা হয়। তিনি বলেন, অনেক দিন ধরেই স্যার এনজিওগ্রাম করাবেন বলে ভাবছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে করা হয়নি। আজ করেছেন। এটি নিয়মিত চেকআপের অংশ। বর্তমানে তিনি হাসপাতালেই ভর্তি আছেন এবং ভালো আছেন।

এনজিওগ্রামের পরবর্তী চিকিৎসার বিষয়ে জানতে চাইলে ডা. ফজলে রাব্বি বলেন, পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে চিকিৎসকেরা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক জটিলতা নেই

বিএনপি নেতাদের ‘তদবিরে’ ছাড়া পেলেন আ. লীগ নেতা

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

রাজধানী থেকে যুবদল নেতা সজীব আটক

সর্বাধিক পঠিত

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা