আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মহিলা দল নেত্রী বহিষ্কার

Post Image


সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শারমিন আক্তার রিতা ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ও প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে দলীয় নীতিমালা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এখন থেকে তিনি মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মহিলা দল নেত্রী বহিষ্কার

নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না: নাহিদ ইসলাম

ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে: নাহিদ

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে

সর্বাধিক পঠিত

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই