নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

Post Image


জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলায় দোষীদের খুঁজে শাস্তি দিতে ব্যর্থ হলে সরকারকে উচ্চমূল্যের খেসারত দিতে হবে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বাড়িতে হামলার খবর দেন নুসরাত।

পোস্টে জামায়াত আমির লিখেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।

তিনি আরও লিখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মহিলা দল নেত্রী বহিষ্কার

নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না: নাহিদ ইসলাম

ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে: নাহিদ

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে

সর্বাধিক পঠিত

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার