সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না: নাহিদ ইসলাম

Post Image


সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা আর করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

নিজেদেরই নিজেদের পথ বেছে নিতে হবে উল্লেখ করে বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না’ উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, আজ তিনি, কাল অন্য কেউ, পরশু আরও অনেকে একে একে আক্রান্ত হতে পারেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের কোনো শক্তি নয় দাবি করে নাহিদ ইসলাম লেখেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, ‍‍‍“সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করবো। ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না: নাহিদ ইসলাম

ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে: নাহিদ

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে

কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: ছাত্রদলের আবিদুল

সর্বাধিক পঠিত

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার