আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে: নাহিদ

Post Image


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালায় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’

বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি না। দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাই বিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে। দেশের ভিতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।’

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা নিরাপত্তা দিতে পারবে সে আশা এখন আর করেন না বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করবো। ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো’।

বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, তার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

এ ঘটনাকে ব্যক্তিগত শত্রুতার জেরে নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক নাশকতা হিসেবে দাবি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। বিস্ফোরণের শব্দে চারতলা বাড়িটি কেঁপে ওঠে। এ সময় জানালার কাচ ভেঙে যাওয়ার উপক্রম হয়। বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাদের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না: নাহিদ ইসলাম

ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে: নাহিদ

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে

কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: ছাত্রদলের আবিদুল

সর্বাধিক পঠিত

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার