দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম

Post Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এক সাংগঠনিক ও সৌজন্য সফরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। সফরকালে তিনি দেশটির বিভিন্ন রাজনৈতিক, ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

ছাত্রশিবির সূত্রে জানা গেছে, এই সফরে কেন্দ্রীয় সভাপতির সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শাহজাহান এবং বর্তমান কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান।

সফরকারী প্রতিনিধি দলটি দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, ছাত্র ও যুব আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। সফরের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসীদের সাথে সংযোগ আরও সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম

যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা

কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ, সবাই হল সভাপতি-সম্পাদক

৭ নভেম্বরকে সিপাহি-জনতার বিপ্লব বলা হলে ৫ আগস্টে আপত্তি কেন প্রশ্ন শিশির মনিরের

ভারতের রাজনীতির নিয়ন্ত্রণ এখন বিরোধী দলের হাতে

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

‘হেফাজতের আমির ও রাশেদ—দুজনই একই রকম, তাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই’

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

সর্বাধিক পঠিত

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল