দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন আমির নির্বাচিত হয়েছেন মো. মিনহাজুর রহমান। দীর্ঘ ২৬ বছর জেলা আমিরের দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনকে দলীয় সিদ্ধান্তে চট্টগ্রাম মহানগরীর দায়িত্বে স্থলাভিষিক্ত করায় খাগড়াছড়িতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সংগঠনের গঠনতন্ত্র মেনে পরিচালিত রুকনদের গোপন ভোটে এই পদে মিনহাজুর রহমান জয়ী হন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নতুন সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগরী শাখার আমিরদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দলের আমির ডা. শফিকুর রহমান চূড়ান্তভাবে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।

দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ২০০০ সাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ২৬ বছর দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় সিদ্ধান্তে তাঁকে চট্টগ্রাম মহানগরীর দায়িত্বে নেওয়া হয়।

এর আগে গত ২০ অক্টোবর খাগড়াছড়ির দারুল আইতাম অডিটোরিয়ামে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনে ১২৬ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মো. জাফর সাদেক। পরবর্তীতে নির্বাচনের ফলাফলে মো. মিনহাজুর রহমান জেলা আমির নির্বাচিত হন।

নতুন সেশনে মো. মিনহাজুর রহমানের নেতৃত্বে খাগড়াছড়ি জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

ফারজানাকে স্ত্রী পরিচয় দেওয়ায় ক্ষুব্ধ রনি, ফেসবুকে দিলেন ব্যাখ্যা

এনসিপি থেকে পদত্যাগ করে সামান্তা লিখলেন, ‘লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন’

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

‌৭০০০ অটোরিকশা থাকার দাবি যুবদল নেতার, জবাবে গোলাম পরওয়ার বললেন— ‌‘একটার প্রমাণ দেখাক’

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে