‘হেফাজতের আমির ও রাশেদ—দুজনই একই রকম, তাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই’

Post Image


জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘মোটিভেশনাল স্পিকার’ আখ্যা দিয়ে তাঁর বক্তব্য ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাসুম আহমেদ। একই সঙ্গে হেফাজতে ইসলামের আমির ও রাশেদের বক্তব্যের সমালোচনা করে তাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মাসুম আহমেদ।

পোস্টে তিনি লেখেন, ‘জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কথা শুনলে মাঝেমধ্যে দ্বিধায় পড়ে যাবেন, তিনি কি একজন রাজনীতিবিদ, নাকি মোটিভেশনাল বক্তা! সব জায়গায় কী চমৎকার আলোচনাই না করেন তিনি!’


হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের সমালোচনা করে মাসুম আহমেদ লেখেন, ‘আজকে হেফাজতের আমিরের গালি শুনলাম। এর আগেও তাঁর খারাপ ভাষায় গালাগালিতে পারদর্শিতা দেখেছি। ওয়াজের ময়দানে যদি এমন হয়, তাহলে রাজনীতির মাঠে এলে রাশেদকেও টেক্কা দিতেন।’

অন্যদিকে ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, রাজনৈতিক মাঠ কিংবা সভা-সমাবেশ—কোথাও তাঁকে কাউকে ছোট করে কথা বলতে বা গালাগালির আশ্রয় নিতে দেখা যায় না। তাঁর মতে, ইসলামী দলের নেতা ও আমির বলতে তিনি ডা. শফিকুর রহমানকেই বোঝেন।

পোস্টের শেষাংশে মাসুম আহমেদ বলেন, ডা. শফিকুর রহমানের সঙ্গে অন্যদের তুলনা করা ঠিক হবে না। জামায়াতের বিরোধিতা করতে গিয়ে কেউ কেউ নিজেদের অবস্থান হারাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় হেফাজতের আমির ও রাশেদকে একই কাতারে রেখে তাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই বলে দাবি করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট।

ডা. শফিকুর রহমানকে ‘জনতার আমির’ উল্লেখ করে তাঁর নেতৃত্ব ও বক্তব্যের প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেন মাসুম আহমেদ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘হেফাজতের আমির ও রাশেদ—দুজনই একই রকম, তাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই’

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে: পাপিয়া

‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের ‘আই লাভ পলিটিক্স’ চর্চার আহ্বান হান্নান মাসুদের

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ

কোনো ডিসেম্বরেই আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত

বিএনপির কর্মসূচিতে বাজল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ