সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

Post Image

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে বিএনপির বিবদমান দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে পথ ছেড়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এর মধ্যেই দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতা-কর্মীরা। এতে পাঁচজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরীসহ কয়েকজন এক পক্ষে রয়েছেন। অন্য পক্ষে আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিকসহ অন্যরা।

মাসুম মাহমুদ তালুকদার বলেন, আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। এতে চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। অন্য পক্ষের লোকজন আমাদের মিছিলের পথ আটকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে আমাদের তিন থেকে চারজন আহত হয়েছেন।

অন্য পক্ষের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, তারা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

‘হেফাজতের আমির ও রাশেদ—দুজনই একই রকম, তাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই’

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে: পাপিয়া

‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের ‘আই লাভ পলিটিক্স’ চর্চার আহ্বান হান্নান মাসুদের

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ

কোনো ডিসেম্বরেই আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত

বিএনপির কর্মসূচিতে বাজল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

সর্বাধিক পঠিত

‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ