জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

Post Image


জামালপুর-ময়মনসিংহ সড়কের চেচুয়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামায়াতের আদর্শ শিক্ষক ফেডারেশনের ঘোড়াধাপ ইউনিয়ন সভাপতি আব্দুল আওয়াল নিহত হয়েছেন।


সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের চেচুয়া এলাকায় নরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।


নিহত আব্দুল আওয়াল মুক্তাগাছা উপজেলার চেচুয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঘোড়াধাপ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।


জানা যায়, সকালে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চেচুয়া এলাকার দিকে যাচ্ছিলেন। জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নরকোনা গ্রাম এলাকায় পৌঁছলে জামালপুরগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রবীণ এই শিক্ষক।


জামালপুর জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক জাকিউল ইসলাম নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ব্যাপারে বলেন, ‘দুর্ঘটনাটি জামালপুর সদর-মুক্তাগাছা থানার সীমান্তবর্তী এলাকার। নরুন্দী পুলিশ তদন্তকেন্দ্র ও মুক্তাগাছা থানাপুলিশ প্রযোজনীয় ব্যবস্থা নিয়েছে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এনসিপিতে যোগ দেওয়ার খবর একেবারেই গুজব : রুমিন ফারহানা

হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির

‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’

রাশেদ প্রধানের বাড়িতে হামলা, জামায়াতের নিন্দা

‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা জেলা ছাত্রদল নেতার

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হাসনাতের মোমবাতি বিতরণ

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

সর্বাধিক পঠিত

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে: উপদেষ্টা খালিদ

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে : সিইসি

শেরপুরে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির