‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

Post Image


ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। আরামবাগ ও আশপাশের বাসা বাড়ি, মেস ও মাদ্রাসায় অন্তত ২-৩শ জন সশস্ত্র অবস্থানে আছেন।


বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত ৭টি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন।


বিএনপি কর্মী ও স্থানীয়দের সাহায্যে তাদের রোধ করা হয়।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে কারচুপি করতেই এমন করছে প্রতিপক্ষ। রাতেও এভাবে কেন্দ্র দখলের চেষ্টা করতে থাকলে পরিণতি ভালো হবে না।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত।


এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।


এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন একজন। এ আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্র রয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৫ আগস্টের আগের সময়টা রিকল করার সময় এসেছে: আসিফ

বিএনপির সঙ্গে মিলে খুনি আওয়ামী লীগরা নাশকতার পরিকল্পনা করছে: মনিরা শারমীন

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

দেশজুড়ে লাইলাতুল গুজব চলছে: পাত্তা না দেওয়ার অনুরোধ জামায়াত আমিরের

এবার জরুরি সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সর্বাধিক পঠিত

১০ শিক্ষক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জু

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বড় অংকের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!

ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি