‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

Post Image


বিএনপি সরকারের পতনের জন্য বিরোধী দলের আন্দোলনের প্রয়োজন হবে না, নিজেদের কর্মকাণ্ডেই দলটির পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান।

বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পোস্টে মশিউর রহমান লেখেন, ‘কে জানি বলেছিল, বিএনপি সরকারের পতন করার জন্য আন্দোলনের দরকার হবে না, ওদের পতন ওরা নিজেরাই করবে! এখন তো মনে হচ্ছে এটাই সত্য হতে যাচ্ছে।’

দেশজুড়ে চলমান শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একজন শ্রমিক নিহত হয়েছেন। পাশাপাশি ওই শ্রমিকের গায়েবানা জানাজায় হামলার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় শ্রমিক নেতা মাজহারসহ অনেকে আহত হয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন মশিউর।

তিনি আরও লেখেন, সারাদেশের মানুষ বিএনপির ওপর বিরক্ত। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষের অসন্তোষ আরও বাড়িয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৫০০ টাকা হওয়ার প্রসঙ্গ তুলে সরকারের জ্বালানিমূল্য নীতির সমালোচনা করেন তিনি।

পোস্টের শেষাংশে মশিউর রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলনের প্রয়োজন হবে না। দলটি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের পতন ডেকে আনবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’

‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

শফিকুল আলম • ১৭ বছর সংবাদপত্রের প্রতিটি অক্ষরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল

৯ মাসেই অকটেন ৩৮% ও গ্যাস সিলিন্ডারের ৫২% দাম বৃদ্ধি-সরকারে প্ল্যানটা চমৎকার

সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?