জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না: রাশেদ খাঁন

Post Image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন,‍‍“ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। ১৯৭১ সালের রাজাকার এবং ২০২৪ সালের রাজাকাররা এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা সরকারকে বাধাগ্রস্ত ও ব্যর্থ করার চেষ্টা করছে। আজকের এই জেলা সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, ৭১-এর রাজাকার ও ২৪-এর রাজাকাররা যদি সরকারকে ব্যর্থ করতে চায়, তাহলে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা ২০২৪ সালের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করেছে, তাদের একটি অংশ এখন রাষ্ট্রকে নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। অতীতেও চক্রান্ত-ষড়যন্ত্র করে তারা সফল হতে পারেনি। এবারও ১৯৭১ সালের রাজাকার জামায়াতে ইসলামী এবং ২০২৪ সালের রাজাকার আওয়ামী লীগ সফল হতে পারবে না, ইনশাআল্লাহ।”

দিবসটি পালনের প্রসঙ্গে তিনি বলেন,“এই দিনটি আওয়ামী লীগ পালন করতে দেয়নি। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম আমরা দিবসটি পালন করছি। বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।” 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ

কোনো ডিসেম্বরেই আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত

বিএনপির কর্মসূচিতে বাজল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না: রাশেদ খাঁন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

জিয়াউর রহমান ফ্যাসিস্ট কাঠামো ভাঙতে পারলেও সেই শিক্ষা নেয়নি বিএনপি: এনসিপি

চাঁদা চাওয়ার জেরে বিএনপির সমাবেশে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

জিয়াউর রহমানের কারণে রাজনীতির সুযোগ পেয়েও অবদান স্বীকার করছে না জামায়াত: নাছির

সর্বাধিক পঠিত

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

‘৬ জনের হাত ধরে শুরু, আজ লাখো তরুণের আস্থার ঠিকানা শিবির’

‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে