ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মাত্র ছয়জনকে নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পথচলা। দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি আজ লাখো তরুণের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এইচ বিলাল হোসেন।
শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে এইচ বিলাল হোসেন লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ থেকে শিবিরের প্রতিষ্ঠার সূচনা হয়েছিল, দীর্ঘ পথপরিক্রমা শেষে আজ আবার সেখানেই সগৌরবে ফিরে এসেছে সংগঠনটি।
তিনি আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত শিবিরের প্রকাশনা উৎসব ছিল নান্দনিকতায় ভরপুর। দৃশ্যটি ছিল সত্যিই চোখ জুড়ানো। জ্ঞান ও সাহিত্যের এই আলো বিশ্বময় ছড়িয়ে পড়ুক।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় শনিবার শিবিরের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ পথচলা এবং প্রকাশনা কার্যক্রম ঘিরে উৎসবে অংশ নেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা।







