চাঁদা চাওয়ার জেরে বিএনপির সমাবেশে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

Post Image

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে যুবদলের সাবেক এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

অভিযোগের শিকার মো. আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।

রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ তার ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামের একজন ছিলেন বলেও দাবি করেছেন তিনি।

রাব্বি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন। সে সময় তারা নগরীর পোর্ট রোড এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ তার। এমনকি তার দোকানেও চাঁদা চাইতে গিয়েছিলেন তারা। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সেই পুরোনো বিরোধের জের ধরেই সমাবেশে তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন রাব্বি।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোবাহানের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় তারা মঞ্চে ছিলেন। বিষয়টি ভুল-বোঝাবুঝি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ

কোনো ডিসেম্বরেই আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত

বিএনপির কর্মসূচিতে বাজল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না: রাশেদ খাঁন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

জিয়াউর রহমান ফ্যাসিস্ট কাঠামো ভাঙতে পারলেও সেই শিক্ষা নেয়নি বিএনপি: এনসিপি

চাঁদা চাওয়ার জেরে বিএনপির সমাবেশে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

জিয়াউর রহমানের কারণে রাজনীতির সুযোগ পেয়েও অবদান স্বীকার করছে না জামায়াত: নাছির

সর্বাধিক পঠিত

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

‘৬ জনের হাত ধরে শুরু, আজ লাখো তরুণের আস্থার ঠিকানা শিবির’

‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে