জিয়াউর রহমানের কারণে রাজনীতির সুযোগ পেয়েও অবদান স্বীকার করছে না জামায়াত: নাছির

Post Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার সুযোগ তৈরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল।

তার ভাষ্য, ‘বর্তমানে দলটি জিয়াউর রহমানের এই অবদান যথাযথভাবে স্বীকার করছে না।’

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় নাছির উদ্দীন নাছির বলেন, “১৯৭১ সালের পর বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতি অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সংকুচিত করা হয়েছিল।” সে সময় রক্ষীবাহিনী গঠন করে দেশের প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, “১৯৭৫ সালের আগে দেশে নজিরবিহীন লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার ও অব্যবস্থাপনা চলছিল। এর ফলে দেশের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটে। ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ছিল সেই পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ পরিণতি। এর মধ্য দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থার বিপরীতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়।”

জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “১৯৭২ সালের সংবিধানের ৩৮ অনুচ্ছেদের মাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৭৬ সালে ওই অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার সুযোগ তৈরি করেন। এর ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীও বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়।”

ছাত্রদল সেক্রেটারি আরও বলেন, “১৯৭৮ সালের ১১ আগস্ট জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরবর্তী সময়ে ১৯৭৯ সালের ২৫ থেকে ২৭ মে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। অথচ বর্তমানে দলটি জিয়াউর রহমানের এই অবদান যথাযথভাবে স্বীকার করছে না। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার যে সুযোগ তিনি নিশ্চিত করেছিলেন, সেই সুযোগ নিয়েই জামায়াতে ইসলামী এখন রাজনীতি করছে বলে মন্তব্য করেন নাছির।”

নাছির উদ্দীন নাছির আরও বলেন, “জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি; বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করেছিলেন। নতুন প্রজন্মের কাছে ৭৫-পরবর্তী বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাস তুলে ধরতে ছাত্রদলকে নিরলস ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ

কোনো ডিসেম্বরেই আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত

বিএনপির কর্মসূচিতে বাজল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না: রাশেদ খাঁন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

জিয়াউর রহমান ফ্যাসিস্ট কাঠামো ভাঙতে পারলেও সেই শিক্ষা নেয়নি বিএনপি: এনসিপি

চাঁদা চাওয়ার জেরে বিএনপির সমাবেশে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

জিয়াউর রহমানের কারণে রাজনীতির সুযোগ পেয়েও অবদান স্বীকার করছে না জামায়াত: নাছির

সর্বাধিক পঠিত

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত