৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে: রাশেদ প্রধান

Post Image


১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে আর মাথা নত করা যাবে না।

শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন সেনাসদস্য ও দেশপ্রেমিক জনগণের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

রাশেদ প্রধান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। সেদিনের জনতার স্লোগান ছিল, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদ, নিপাত যাক’। আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সেই চেতনায় আজও বলীয়ান হতে হবে।

তিনি বলেন, ৩ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে আওয়ামী লীগ ও ভারতের মদদে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে প্রতিবিপ্লব ঘটিয়েছিলেন, ৭ নভেম্বর বাংলার দামাল ছেলেরা তা প্রতিহত করেছিলেন। তবে পরবর্তী ইতিহাস ছিল অত্যন্ত বেদনাদায়ক। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল।

দেশবাসীকে সতর্ক করে জাগপা মুখপাত্র বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। তবে বহুমুখী ষড়যন্ত্র এখনো চলছে। আধিপত্যবাদী অপশক্তি ও তাদের দোসররা নতুনভাবে দেশের ওপর প্রভাব বিস্তারের ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের লাল-সবুজ পতাকা ও সার্বভৌমত্বের ওপর আবারও আঘাত এলে ৭ নভেম্বরের মতো আপামর জনতাকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে: রাশেদ প্রধান

২৬ বছর পর খাগড়াছড়ি জেলা জামায়াত পেল নতুন আমির

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না

দেশে আদৌ কোনো সরকার আছে কি না, প্রশ্ন জামায়াত আমিরের

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জাবি ছাত্রদল নেতা

সরকার আ. লীগকে কার্যক্রম করার সুযোগ করে দিচ্ছে: নাহিদ ইসলাম

বগুড়ায় বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ৬ নেতাকর্মী

সর্বাধিক পঠিত

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

হেলমেট বাহিনী আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে: মামুনুল হক

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’