হেলমেট বাহিনী আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে: মামুনুল হক

Post Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশে একটি আধিপত্যবাদী শক্তি হেলমেট বাহিনী ও হাতুড়ি বাহিনী দিয়ে আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। নাগরকান্দা-সালথায় হুমকি দেওয়া হচ্ছে যে, রিকশা মার্কায় ভোট দিলে ১২ তারিখের পর ঘর থেকে বের হতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় শুনে রাখো, আল্লামা আকরাম আলীর একজন নেতাকর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, তবে যে আগুন জ্বলবে তা তোমরা সামাল দিতে পারবে না।


আজ সোমবার ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এ সভার আয়োজন করা হয়। 


এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, আমরা শান্ত থাকতে পছন্দ করি, কারো উসকানিতে পা দিতে চাই না। আমাদের দিকে যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেবে, তার সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে আমরা বদ্ধপরিকর। কিন্তু কেউ যদি ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে পাস করার পাঁয়তারা চালায়, তবে বাংলাদেশের মানচিত্রে তাদের জায়গা হবে না।


স্থানীয় প্রশাসনকে লক্ষ্য করে তিনি বলেন, আল্লামা আকরাম আলী সাহেবকে আপনারা বুজুর্গ ও সাদাসিধে ভেবে দুর্বল মনে করবেন না। তিনি বাংলাদেশের জাতীয় মুরুব্বি। তাকে যদি দুর্বল ভেবে তার অধিকার আদায়ে ত্রুটি করেন, তবে জনতার কাঠগড়ায় আপনাদের পাই পাই করে হিসাব দিতে হবে।


মাঠ বরাদ্দ নিয়ে গড়িমসির সমালোচনা করে তিনি বলেন, এম এন একাডেমির মাঠ বরাদ্দ নিয়ে আপনারা অনেক গড়িমসি করেছেন।


কেন্দ্র থেকে আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে।  আজকের পর বলে দিতে চাই, লেভেল প্লেয়িং ফিল্ড যদি নিশ্চিত করতে না পারেন, তবে এর দায় ফরিদপুরের ডিসি এবং সালথা-নগরকান্দার প্রশাসনকে নিতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলকে নিয়ে বলার সুযোগ ছিল না: সাদিক কায়েম

বন্দি বিনিময় চুক্তির অধীন হস্তান্তরের জন্য ট্রাভেল পাসের কোন প্রয়োজন নাই: শিশির মনির

দেশের অবস্থা আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে : মোবারক হোসাইন

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কর্তৃত্ববাদ ফিরে আসবে

‘যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব’

‘সরকারকে ধন্যবাদ, তবে এভাবে রাষ্ট্র চালাতে পারবেন না’

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে?

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

‘ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চাই না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে’

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

হেলমেট বাহিনী আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে: মামুনুল হক

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে