বগুড়ার সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন বিএনপির ছয় সমর্থক। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বাদ মাগরিব বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চলিতাবাড়ি আনিছারের মোড়ে আয়োজিত এক উঠান বৈঠকে তাঁরা ফুল দিয়ে এনসিপিতে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- মোহাম্মদ মাহাবুর, আনার হোসেন, আব্দুর রাজ্জাক, শামীম হোসেন, সেকেন্দার আলী ও মোহাম্মদ মাসুদ।
এ সময় তাঁদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা এনসিপির আহ্বায়ক ফারুক প্রাং, সদস্য সচিব সিফাত খান, বগুড়া মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আজমীর হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সীমান্ত এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহমুদুন্নবী মারুফ।
এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।







