ব্রাজিল নাকি মরক্কোকে এড়াতে চান নেদারল্যান্ডস কোচ?

Post Image

জাপানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় থেকে কয়েক মিনিট দূরে ছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করলে ২-২ ব্যবধানে ড্র হয় ম্যাচটি। তবে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ডাচরা। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে জাপান।

শেষ ম্যাচে নেদারল্যান্ডস খেলবে ইতোমধ্যে বাদ পড়া তিউনিসিয়ার সঙ্গে। ফেভারিট হিসেবেই মাঠে নামবে দ্য অরেঞ্জরা। নকআউটে যেতে হলে ম্যাচটি জিততে হবে তাদের। একই সময়ে অন্য ম্যাচে জাপান মুখোমুখি হবে ৩ পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে থাকা সুইডেনের। ডাচরা শীর্ষ দুটি স্থানে থেকে গ্রুপ পর্ব পার করলে নকআউটে মরক্কো কিংবা ব্রাজিলকে পাবে।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে ডাচরা খেলবে সি গ্রুপের দ্বিতীয় দল (বর্তমান পরিস্থিতি অনুযায়ী) মরক্কোর বিপক্ষে। আর রানার্সআপ হলে তাদের প্রতিপক্ষ হবে ওই গ্রুপের শীর্ষ দল ব্রাজিল। দুই দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী এবং কাদের এড়িয়ে যেতে চান, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান।

ব্রাজিলিয়ান ও মরক্কান জাতীয় দলকে কৌশলগতভাবে একই স্তরের মনে করেন ডাচ কোচ। দ্বিতীয় রাউন্ডে নির্দিষ্ট করে কার মুখোমুখি হতে চান, সেই প্রশ্নের উত্তর দেননি তিনি। কারণ দুই দল একই রকম শক্তিশালী। দুই দলের মধ্যকার ড্র এমন বিশ্বাস তৈরি করেছে নেদারল্যান্ডস কোচের মনে।

কোমান বলেছেন, ‘আমার আলাদা করে কোনো পছন্দের দল নেই। আমি মনে করি দুটো দলই শক্তিশালী। মরক্কো প্রথমার্ধে ভালো খেলেছিল, ব্রাজিল দ্বিতীয় অর্ধে ভালো খেলেছিল। কেউ কারও চেয়ে বেশি শক্তিশালী নয়। আমাদের উচিত নিজেদের দিকে মনোযোগ দেওয়া।’

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই