রাকসুর জিম সরঞ্জাম সরবরাহ: ‘বিধিবহির্ভূত’ বলল প্রশাসন, আম্মার বললেন ‘ননসেন্স’

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হল ও মেয়েদের কেন্দ্রীয় জিমনেশিয়ামের জন্য জিমের সরঞ্জাম সরবরাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। 

আজ মঙ্গলবার সকালে হল সংসদগুলোর প্রতিনিধিদের কাছে এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে রাকসু নেতারা। তবে একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাকসু ও হল সংসদের মেয়াদ শেষ হওয়ায় তাদের নামে কোনো কার্যক্রম পরিচালনা বিধিসম্মত নয়।

রাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি আবাসিক হল এবং মেয়েদের কেন্দ্রীয় জিমনেশিয়ামের জন্য প্রয়োজনীয় জিম সরঞ্জাম ঢাকা থেকে আনা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হল সংসদগুলোর প্রতিনিধিদের কাছে এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা রয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট হলগুলোতে পৃথকভাবে সরঞ্জামগুলোর উদ্বোধন করা হবে।

এদিকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাকসু ও হল সংসদের কার্যক্রম নিয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাকসুর পক্ষ থেকে বিভিন্ন হল সংসদের মাধ্যমে জিমনেশিয়ামের সরঞ্জাম সরবরাহসহ নানা কর্মকাণ্ডের তথ্য ও সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব তথ্য ও সংবাদ বিভ্রান্তি সৃষ্টিকারী বলে মনে করে কর্তৃপক্ষ।

এতে আরও বলা হয়, রাকসু ও হল সংসদের মেয়াদ গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। ফলে ওই তারিখের পর তাদের কোনো কার্যক্রম বিধিসম্মত নয়। একই সঙ্গে রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্রসংগঠনের তৎপরতাও বিধিবহির্ভূত।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে রাকসু ও হল সংসদের নাম ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তির কমেন্টে জানান, “কতবড় ননসেন্সগুলা, গাম্বাট বসে আছে গুরুত্বপূর্ণ জায়গাগোলতে একটাবার চিন্তা করেন।

রাকসুর সর্বশেষ অধিবেশন হয়েছে সেপ্টেম্বরের ৩০ তারিখ। তারপর এই বাজেট উত্তোলন করতে পেরেছি এই মাসের ২১তারিখ। ১১টি ছেলেদের হল আর মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়াম এর জিনিস অর্ডার করে নিয়ে আসতে সময় লেগেছে। এজন্য এখন আর এই কাজ করা যাবেনা।

অধিবেশনে পাশ হওয়া এখনো মিনিমাম ডজনখানেক কাজ চলমান। তো এগুলো রাকসু শেষ করবেনা?”

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাকসুর জিম সরঞ্জাম সরবরাহ: ‘বিধিবহির্ভূত’ বলল প্রশাসন, আম্মার বললেন ‘ননসেন্স’

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, কমছে আবেদনের যোগ্যতা

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

দুই মাস নয়, দুই বছরেও রাকসু হবে না, যদি না আরেকটি বিপ্লব হয়: সালাহউদ্দিন আম্মার

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

দায়িত্ব ছাড়ার পর চাকসুর জিএস বললেন— ‘মেয়াদ শেষে দায়িত্ব ছাড়াই হোক রাজনৈতিক সংস্কৃতি’

ঢাবিতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রদল

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম

সর্বাধিক পঠিত

চবি কেবল এলিটদের নয়, চাষা-ভূষার সন্তানদেরও

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

ঢাবিতে পরীক্ষার হলে এআই দেখে লেখার দায়ে ছাত্রদল নেতাকে ২ বছরের শাস্তি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রাবির উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

চবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা