আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার: গোলাম পরওয়ার

Post Image

আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৩১ অক্টোবর) রাতে যশোরের মুড়ালী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। 

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা করেছিল, সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে। শুধু নাম বদলেছে, চরিত্র একই। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, সার, গ্যাস, বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। ১০ বছরেও যা হয়নি, এই সরকার আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে।

বিএনপির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আজকের জনতার এই সমুদ্র, জনতার এই ঢল, পদে পদে মানুষের স্লোগান বিএনপিকে একটা বার্তা দিচ্ছে। নির্বাচনের আট মাস পর এখনো আপনার ভাববার সময় আছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনি জাতিকে যে ওয়াদা করেছিলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নিজেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছেন, ভোট দিয়েছেন, সারা বছর প্রচার করেছেন। ভোট দেয়ার পরে এখন নিজের ভোটকে নিজেই অস্বীকার করছেন।

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা বলেন- বিরোধী দল নাকি সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলে। মুনাফেকি করে দেশকে অস্থিতিশীল করে। এই সাত-আট মাসে এমন কী হলো যে লংমার্চ করা দরকার? আমরা পাল্টা প্রশ্ন করি, এই সাত-আট মাসে জনগণের সঙ্গে, গণভোটের গণরায়ের সঙ্গে এমন কী হলো? পাঁচ কোটি মানুষ গণভোটে ভোট দিয়েছে, আপনিও ভোট দিয়েছেন। আট মাস হলো, এখন আপনি সেই কথা কেন রক্ষা করতে পারেননি? আপনি যদি রক্ষা করতে না পারেন, তাহলে আমাদের লংমার্চ করা দোষের কী?

তিনি বলেন, এখনো ১১ দল নিয়মতান্ত্রিক আন্দোলন করছে। আমাদের আমিরে জামায়াত এবং ঐক্যের শীর্ষ নেতারা বলেছেন, আমরা এখনো নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল আন্দোলন করব। পাঁচ কোটি মানুষ গণভোটে ভোট দিয়েছে। জনমত সৃষ্টি করে জনগণকে বোঝাতে হবে, বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কর্মসূচির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, আপনারা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড আর নানান কার্ড ছড়িয়ে দিয়ে নিজেদের শক্তি মনে করছেন। কিন্তু আমাদের জনগণের কাছে একটা কার্ড আছে। সেই কার্ড হলো লাল কার্ড। প্রয়োজনে সেই লাল কার্ড জনগণ আপনাদের দেখাবে।

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে সংসদে আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সময় আছে। আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে নিজের ভুল স্বীকার করে একদলীয় সংবিধান সংশোধনীর এই বক্সার স্টাইল থেকে ফিরে আসুন। বলুন, আসুন গণভোট ও সংবিধান সংস্কারের প্রস্তাব কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই আলোচনা করি। রাজনৈতিক সংকট ও সংঘাত তৈরি না করে সংসদে এর নিষ্পত্তি করুন। 

পথসভায় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার পেছনে এনসিপির অদূরদর্শিতা

‘ভোটে কারচুপি বলে আবার মিষ্টি খাওয়াব, এসব বিরোধিতা চলবে না’— জামায়াতকে ‘খোঁচা’ হাসনাতের

‘রাশেদ খাঁনের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন’

লাইভে রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার: গোলাম পরওয়ার

আমার দেশ-এর বিরুদ্ধে রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, আহত ২০

জামায়াতের এদেশে বাস করার অধিকার নেই: বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির

সর্বাধিক পঠিত

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ