দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

Post Image

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম শাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।

গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে এই অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সফর উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীসহ সব প্রবাসী কর্মীর (রেমিট্যান্স-যোদ্ধা) লাশ সরকারি খরচে দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এই প্রক্রিয়ার আইনি দিকগুলো নিয়ে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে কীভাবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ঐক্য পরিষদের সদস্য ও ব্যবসায়ী এম আই ছোটন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি