জামায়াতের এদেশে বাস করার অধিকার নেই: বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির

Post Image

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধার প্রতিবাদে আয়োজিত সভায় বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল বলেছেন, জামায়াতের এই দেশে বাস করার অধিকার নেই।

আজ শনিবার দুপুরে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল। প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি।

সভাপতির বক্তব্যে ওবায়দুল কবির বাদল বলেন, দুইটা বিষয় সামনে আনা হচ্ছে—সাঈদী সাহেব রাজাকার ছিলেন না, আর মানিক পশারী মুক্তিযোদ্ধা না, সে পরে মুক্তিযোদ্ধা হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে। এগুলো তো জামায়াত বর্তমানে আনেনি, এগুলো এনেছে এনসিপির কিছু লোক আর বিএনপির মধ্যে কিছু ঘুপটিমারা গুপ্ত। তারা এগুলো প্রচার করছে মাসুদ সাঈদীর কাছ থেকে টাকা এনে। এরা টাকা এনে মুক্তিযোদ্ধাদের যে অপমান করছে, এটা ধামাচাপা দেওয়ার জন্য এগুলো সামনে এনে প্রচার করছে।


তিনি বলেন, এখন বিষয় হচ্ছে- সাঈদী সাহেব যুদ্ধাপরাধী হিসেবে মারা গিয়েছেন, তা কি যুদ্ধাপরাধীর তালিকা থেকে নাম কেটে গেছে? তাকে যতদিন পর্যন্ত কোর্ট রায় না দেবে যে তিনি যুদ্ধাপরাধী নন, ততদিন পর্যন্ত সাঈদী যুদ্ধাপরাধী থাকবেন।


ওবায়দুল কবির বাদল বলেন, মানিক পশারীর ক্ষেত্রে বলা হচ্ছে, সে মুক্তিযোদ্ধা না। কিন্তু সে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। যতদিন পর্যন্ত এটা তার বাতিল না হবে, ততদিন পর্যন্ত সে মুক্তিযোদ্ধা। এখানে আমি ব্যক্তিগতভাবে দুই-চারজনকে চিনি, তারা মুক্তিযোদ্ধা না। তারা আমাদের ক্যাম্পের নাম বলছে, অন্যদের নাম বলে মুক্তিযুদ্ধ হয়েছে, তার ভাতা বাড়ছে, তাদের সন্তান সুবিধা পাচ্ছে। কই, আমরা তো এর প্রতিবাদ করি না। পশারীর বিরুদ্ধে আপনারা লাগলেন কেন? কারণ, মাসুদ সাঈদীর টাকা।


এই মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘যতদিন পর্যন্ত একজন মুক্তিযোদ্ধা নামধারী মানুষ থাকবে, তারে অপমান করার ক্ষমতা কারও নাই, বিশেষ করে জামায়াতের। জামায়াতের এ দেশে বাস করার অধিকার নাই। আমি আওয়ামী লীগ করি না, কখনোই করিনি। কিন্তু আওয়ামী লীগের একটা কাজের প্রশংসা করি, যে জামায়াতকে তারা বাতিল করছিল, রাজনীতি বাতিল। অর্থাৎ তারা যখন এ দেশকে মানেই না, এ দেশে তাদের নাগরিকত্ব নাই।’


এ সময় তিনি মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদানের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি সামলাতে ব্যর্থ হওয়ায় তিনি নিন্দা জানান এবং সরকারের প্রতি প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আমার দেশ-এর বিরুদ্ধে রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, আহত ২০

জামায়াতের এদেশে বাস করার অধিকার নেই: বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

এক দফার আগে সাত দফা মেনে নিন: হুঁশিয়ারি জামায়াত আমিরের

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

‘এনসিপিকে ছাড়াই জামায়াতের লংমার্চ হিট’

সর্বাধিক পঠিত

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী