জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার পেছনে এনসিপির অদূরদর্শিতা

Post Image

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রশ্নে আজ বাংলাদেশ যে রাজনৈতিক সংকটের মুখোমুখি, তার পেছনে বিএনপির পাশাপাশি এনসিপির তৎকালীন রাজনৈতিক অবস্থান ও অদূরদর্শিতার দায়ও রয়েছে। বলে মন্তব্য করেছেন ডাকসুর সদস্য রায়হান উদ্দিন।

আজ রবিবার (০১ নভেম্বর) তার বেরিফাইড ফেসবুক ফেইজে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন জামায়াতে ইসলামী জোরালোভাবে দাবি করেছিল, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে আগে গণভোট অনুষ্ঠিত হবে, এরপর জাতীয় নির্বাচন। অন্যদিকে, বিএনপির অবস্থান ছিল গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করতে হবে।

আরো বলেন এনসিপি তখন জামায়াতের এই অবস্থানকে রাজনৈতিকভাবে বিবেচনা করে এর বিরোধিতা করে। শুধু তাই নয়, এনসিপিও শেষ পর্যন্ত বিএনপির একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের দাবির পক্ষে অবস্থান নেয়।

এরপর বলেন এখানেই এনসিপির রাজনৈতিক অদূরদর্শিতা। জামায়াতের প্রস্তাবের রাজনৈতিক ও সাংবিধানিক তাৎপর্য বিবেচনা না করে তারা সেটিকে দলীয় রাজনীতির চশমায় দেখেছে। নাহিদ ইসলাম থেকে শুরু করে এনসিপির শীর্ষ নেতারা জামায়াতের এই অবস্থানকে প্রকাশ্যে কটাক্ষ করেছেন। নাহিদ ইসলাম জামায়াতকে সংস্কারবিরোধী ও মুনাফিক আখ্যা দিয়ে ফেসবুকে ইংরেজিতে দীর্ঘ পোস্টও লিখেছিলেন।

তিনি আরো বলেন অথচ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে কার্যত বিএনপির জন্য এমন একটি রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছিল, যার ফলাফল আজ আমরা দেখতে পাচ্ছি। বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তির প্রশ্নে নিজেদের মতো করে অবস্থান নেওয়ার সুযোগ পেয়েছে। বাস্তবে বিএনপি এখন ঠিক সেটিই করছে। তারা জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে এবং এর বাস্তবায়ন প্রশ্নে নানা ধরনের আপত্তি ও টালবাহানা করছে।

এরপর বলেন সুতরাং, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ার দায় একান্তভাবেই বিএনপির। কারণ, ক্ষমতায় আসার পর সনদ বাস্তবায়নের দায়িত্ব তাদেরই। কিন্তু একই সঙ্গে এই পরিস্থিতি তৈরির পেছনে এনসিপির তৎকালীন রাজনৈতিক অদূরদর্শিতা ও ভুল অবস্থানের দায়ও কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন। অথচ রাজনৈতিক দলগুলোর সংকীর্ণ দলীয় হিসাব-নিকাশ, পারস্পরিক অবিশ্বাস এবং দূরদর্শিতার অভাব সেই আকাঙ্ক্ষাকে আজ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

তিনি আরো বলেন আজ যারা জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে উদ্বিগ্ন, তাদের মনে রাখা দরকার, এই সংকট একদিনে তৈরি হয়নি। বিএনপি আজ যে অবস্থান নিয়েছে, তার দায় যেমন বিএনপির, তেমনি সেই সময়ে জামায়াতের প্রস্তাবের তাৎপর্য অনুধাবনে ব্যর্থ হয়ে যে রাজনৈতিক অবস্থান এনসিপি নিয়েছিল, তার দায়ও এনসিপিকে নিতে হবে।

পরিশেষে বলেন রাজনীতিতে শুধু প্রতিপক্ষকে পরাজিত করার কৌশল যথেষ্ট নয়; কখন কোন অবস্থানটি বৃহত্তর জাতীয় স্বার্থের পক্ষে, সেটি বুঝতে পারাও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। জুলাই জাতীয় সনদের প্রশ্নে সেই প্রজ্ঞার অভাবের মূল্য আজ পুরো বাংলাদেশকে দিতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মজলুম থেকে জালিম, আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেন, ‘বাঁছান’: রাশেদকে মাসুদ

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপি যদি ‘গণভোট’বাস্তবয়নে দৃঢ় অবস্থানে থাকত তাহলে জাতিকে আজ এই সংকটে পড়তে হতো না

‘উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতার কারণেই আজ গণভোটের জনরায় নিয়ে কথা বলতে হচ্ছে

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার পেছনে এনসিপির অদূরদর্শিতা

‘ভোটে কারচুপি বলে আবার মিষ্টি খাওয়াব, এসব বিরোধিতা চলবে না’— জামায়াতকে ‘খোঁচা’ হাসনাতের

‘রাশেদ খাঁনের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন’

লাইভে রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

সর্বাধিক পঠিত

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা