গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

Post Image

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়। জনগণের অধিকার আদায় করে ছাড়বেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে তারা আন্দোলনে নেমেছেন। জনগণের অধিকার হরণ করা হলে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে। এ ধরনের ডাক এলে ঢাকার রাজপথে আসার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

শরীয়তপুর জেলা জামায়াতের আমির আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জনগণকে লাল কার্ড দেখিয়েছে। জনগণও সরকারকে ক্ষমতা থেকে সরাতে লাল কার্ড দেখাবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন। কিন্তু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার পর সরকারের অবস্থান পাল্টে গেছে। ক্ষমতার দম্ভে তারা গণভোটকে অবৈধ বলছে। তার মতে, গণভোট অবৈধ হলে সরকার ও সংসদও অবৈধ।

নাওডোবার পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। পথে বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ হবে।

লংমার্চের পথে বিভিন্ন স্থানে গণজমায়েতেও বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের নেতারা। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় নেতাকর্মীরা লংমার্চের বহরকে অভ্যর্থনা জানাবেন।

এর আগে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে শনিবার সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে। দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হয় ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

'গোপালগঞ্জের পথসভায় প্রমাণিত কাঁচা খেলোয়াড় না জামায়াত'

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: ডা. শফিকুর রহমান

ধানাই-পানাই চলবে না, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : ডা: শফিকুর রহমান

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

সারা দেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে: শফিকুর রহমান

ময়মনসিংহে ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হাম'লার অভিযোগে স্বেচ্ছাসেবক লী'গ নেতা গ্রে'ফতার

সর্বাধিক পঠিত

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী