‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

Post Image

যতদিন পর্যন্ত আল্লাহর নেজাম, কোরআন-সুন্নাহর বিধান এবং শোষণ ও বৈষম্যমুক্ত সাম্যের মানবিক বাংলাদেশ গঠিত না হবে, ততদিন রাজপথের এই লড়াই ও আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে জীবন দেবেন, তবু জাতির অধিকারের প্রশ্নে কোনো ধরনের আপস বা বেইমানি করবেন না।

শনিবার খুলনা মহানগরী বাবরী চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যেসব দাবি তুলে ধরেছি, তা কোনো একক দল কিংবা জোটের দাবি নয়; বরং এটি এ দেশের প্রত্যেকটি মানুষের বাঁচা-মরার দাবি। আজ রাজপথে হাজারো-লাখো নারী-পুরুষের চোখের ভাষা আমাদের বার্তা দিচ্ছে—জনগণ জুলুমবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই লড়াইয়ে জুলুমবাজদের পতন হবে এবং সাধারণ জনগণের বিজয় নিশ্চিত হবে।’

১১ দলের রাজনৈতিক লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু ১১ দলের বিজয় চাই না, আমরা এ দেশের প্রত্যেকটি নাগরিকের মুক্তি ও বিজয় চাই। নাগরিকদের সেই চূড়ান্ত মুক্তির লক্ষ্যেই আমরা রাজপথে নেমেছি। ইনশাআল্লাহ, জনগণের মৌলিক দাবিগুলো আদায় করেই আমরা ঘরে ফিরব।’

উপস্থিত জনতার উদ্দেশে জামায়াত আমির প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কথা দিয়ে যাচ্ছি, জীবন যাবে কিন্তু জাতির সাথে কখনো বেইমানি করব না। আপনারা দোয়া করবেন, জাতির অধিকারের এই লড়াইয়ে আল্লাহ যেন আমাদের শহীদ হিসেবে কবুল করেন। মাঝপথে কোনো আপসের সুযোগ নেই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’

তিনি আরো বলেন, ‘আল্লাহর নেজাম এবং কোরআন-সুন্নাহর ভিত্তিতেই এ দেশকে গড়ে তুলতে হবে। যতদিন পর্যন্ত একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, সাম্যের ও মানবিক বাংলাদেশ গঠিত না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবেই।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এনসিপির কোনো নেতাকে দেখা যায়নি লংমার্চের উদ্বোধনী সমাবেশে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমির

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

সমঝোতার জন্য নাসিরুদ্দিন-আসিফকে প্রার্থী করা হয়নি, শেষ পর্যন্ত লড়ে যাব: সারজিস

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

'গোপালগঞ্জের পথসভায় প্রমাণিত কাঁচা খেলোয়াড় না জামায়াত'

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: ডা. শফিকুর রহমান

সর্বাধিক পঠিত

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন